Course Catalogue

Course Code: BLL3202/0231-017-3202
Course Name:
প্রায়োগিক ভাষাবিজ্ঞান
Credit Hours:
3.00
Detailed Syllabus:

বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীদের জন্য ভাষাবিজ্ঞান চর্চা অপরিহার্য। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা-বিশ্লেষণের কৌশল ও ব্যবহারে দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষাবিকাশের মূল দিক—রূপমূলতত্ত্ব, বাক্যতত্ত্ব ও বাগর্থবিজ্ঞান সম্পর্কে ধারণা লাভ করবে। পাশাপাশি তারা তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক ও উপভাষাবিজ্ঞানের বিভিন্ন ধারা ও বাংলা ভাষা বিশ্লেষণের গুরুত্বপূর্ণ কাজগুলোর সঙ্গে পরিচিত হবে।

Course Code: BLL3301/0200-017-3301
Course Name:
বাংলাদেশের সাহিত্য
Credit Hours:
3.00
Detailed Syllabus:

এই কোর্সটি দেশভাগ পরবর্তী পূর্ব বাংলার রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাহিত্যিক রূপান্তরের এক ঐতিহাসিক দলিল। ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত কবিতা, গল্প ও উপন্যাসের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির স্বাধিকার আন্দোলনের সংগ্রাম ও আত্মত্যাগের স্বরূপ অনুধাবন করতে পারবে। আহসান হাবীব, শামসুর রাহমান থেকে শুরু করে শওকত ওসমান ও আখতারুজ্জামান ইলিয়াসের মতো বরেণ্য লেখকদের সৃজনশীল কর্মের মাধ্যমে সমকালীন ইতিহাস ও লোকসাহিত্যের জাগরণ এখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। একাত্তরের বীরাঙ্গনাদের আর্তনাদ এবং জাহানারা ইমামের দিনলিপির মতো সত্য রচনার পাঠ শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক চেতনায় সমৃদ্ধ করবে।

Course Code: BLL3302/0200-017-3302
Course Name:
সাহিত্য তত্ত্ব ও সমালোচনা সাহিত্য
Credit Hours:
3.00
Detailed Syllabus:

সমালোচনা সাহিত্য কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা সাহিত্য বিশ্লেষণ, সমালোচনা, এবং ব্যাখ্যার মাধ্যমে চিন্তাভাবনা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা উন্নত করে। ভারতীয় সাহিত্যতত্ত্ব ও পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সমালোচনা তত্ত্ব সম্পর্কে ধারণা লাভ ও বৈচিত্র্য উপলব্ধি করতে পারবে।সাহিত্য সমালোচনা কোর্সের মূল উদ্দেশ্য সাহিত্যিক রচনাগুলির গভীর বিশ্লেষণ, ব্যাখ্যা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নত করা।সেই সাথে সাহিত্যিক রচনার বিভিন্ন দিক নিয়ে নতুন ও সৃজনশীল চিন্তা করার ক্ষমতা গড়ে তোলা।

Course Code: BLL3303/0200-017-3303
Course Name:
বিশ্বসাহিত্য: উপন্যাস (লাতিন আমেরিকা,ইউরোপ ও আফ্রিকা)
Credit Hours:
3.00
Detailed Syllabus:

এই কোর্সটি ইউরোপ-আমেরিকা ও এশিয়া মহাদেশের উপন্যাস সম্পর্কে একজন শিক্ষার্থী বিভিন্ন সংস্কৃতি, ইতিহাস, সমাজ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে গভীরভাবে জানতে পারবে। ইউরোপীয় ও আমেরিকান সাহিত্য ব্যক্তিস্বাতন্ত্র্য, গণতন্ত্র এবং দার্শনিক চিন্তাকে প্রাধান্য দেয় অন্যদিকে এশিয়ান সাহিত্য সম্প্রদায়, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ করে। এই বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ব দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারে, তাদের বিশ্লেষণাত্মক দক্ষতা বাড়াতে পারে এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝে সহানুভূতি ও সংবেদনশীলতা অর্জন করতে পারে। এছাড়া, বিভিন্ন লেখার শৈলী ও গল্প বলার কৌশল শেখার মাধ্যমে তাদের ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতা বিকশিত হয়। সামগ্রিকভাবে ভিন্ন ভিন্ন পরিমন্ডলের উপন্যাস পাঠ শিক্ষার্থীদের ব্যক্তিগত ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ও মানবিক পৃথিবী গড়ার দৃষ্টিভঙ্গি গঠন করতে সাহায্য করবে।

Course Code: BLL4101/0200-017-4101
Course Name:
ছোটগল্প: বিশ্বসাহিত্যের তুলনামূলক পাঠ
Credit Hours:
3.00
Detailed Syllabus:

‘ছোটগল্প: বিশ্বসাহিত্যের তুলনামূলক পাঠ’ কোর্সে রবীন্দ্রনাথ ঠাকুর, আন্তন চেখভ, বনফুল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সৈয়দ ওয়ালীউল্লাহ, শহীদুল জহির, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, চিনুয়া আচেবে, ফ্রান্‌ৎস কাফকা এবং গি দ্য মোঁপাসাঁ-এর নির্বাচিত গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বৈচিত্র্যময় সাহিত্যিক শৈলী, সংস্কৃতি ও সমাজবাস্তবতার সঙ্গে পরিচিত হবে। এই পাঠে আবেগ, আধ্যাত্মিকতা, উপনিবেশবাদ, অস্তিত্ববাদ, সমাজ-সংস্কৃতি ও জাদুবাস্তবতার মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলো তুলনামূলকভাবে উপস্থাপিত হবে। ফলে শিক্ষার্থীদের সাহিত্যবোধ পরিশীলিত হবে এবং তারা জীবন ও সমাজ সম্পর্কে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি অর্জনে সক্ষম হবে।

Course Code: BLL4102/0213-017-4102
Course Name:
বিশ্ব নাটক
Credit Hours:
3.00
Detailed Syllabus:

: বিশ্ব নাটক কোর্সটি প্রাচীন ধ্রুপদী নাট্যসাহিত্য থেকে শুরু করে আধুনিক যুগের কালজয়ী নাট্যধারার এক মেলবন্ধন। সফোক্লিসের গ্রিক ট্র্যাজেডি, কালিদাসের ধ্রুপদী সংস্কৃত নাট্য এবং শেকসপিয়রের মহাকাব্যিক ইংরেজি নাটকের নিগূঢ় দর্শনের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এই কোর্সের লক্ষ্য। ইবসেনের সমাজবাস্তবতা কিংবা স্যামুয়েল বেকেটের অ্যাবসার্ড নাট্যরীতির পাশাপাশি বাংলা নাটকের আধুনিক রূপকার সৈয়দ শামসুল হক ও মামুনুর রশীদের সৃষ্টিকর্ম এখানে সগৌরবে স্থান পেয়েছে। বিশ্ববিখ্যাত এসব নাটকের অনুবাদ ও পাঠ বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বজনীন মানবিক সংকট, দর্শন এবং নাট্যশৈলীর বিবর্তন সম্পর্কে এক গভীর ও তাত্ত্বিক জ্ঞান লাভ করতে সক্ষম হবে।

Course Code: BLL4103/0031-017-4103
Course Name:
সম্পাদনা ও প্রকাশনা
Credit Hours:
3.00
Detailed Syllabus:

সম্পাদনা ও প্রকাশনা কোর্স একজন শিক্ষার্থীকে বিভিন্নভাবে উপকৃত করতে পারে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থী লেখার গুণগত মান উন্নত করতে শেখে যা যে কোনো লেখাকে আরও পেশাদার ও আকর্ষণীয় করে তোলে। সম্পাদনার নীতিমালা, ভাষার ব্যবহার, বানান ও ব্যাকরণের সঠিক প্রয়োগ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা যায়। প্রকাশনা শিল্পের বিভিন্ন দিক যেমন বই ডিজাইন, মুদ্রণ প্রযুক্তি, ডিজিটাল পাবলিশিং এবং বিপণন কৌশল সম্পর্কে জানা যায় যা ভবিষ্যতে ক্যারিয়ারে কাজে লাগে। এছাড়াও, এই কোর্স শিক্ষার্থীকে সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং টিমওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সাহায্য করে। ফলে, শিক্ষার্থী শুধু প্রকাশনা শিল্পেই নয়, বরং যেকোনো পেশায় সফল হওয়ার জন্য প্রস্তুত হয়। সম্পাদনা ও প্রকাশনা কোর্সের মাধ্যমে শিক্ষার্থী লেখার গুণগত মান উন্নত করতে শেখে, যা যেকোনো লেখাকে আরও পেশাদার ও আকর্ষণীয় করে তোলে। প্রকাশনা শিল্পের বিভিন্ন দিক, যেমন ডিজিটাল পাবলিশিং, বই ডিজাইন এবং বিপণন কৌশল সম্পর্কে জানা যায়, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে কাজে লাগবে।

Course Code: BLL4201/0200-017-4201
Course Name:
নারীর আলেখ্য (মধ্যযুগ থেকে বর্তমান)
Credit Hours:
3.00
Detailed Syllabus:

এই কোর্সে মধ্যযুগ থেকে সমকাল পর্যন্ত বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নারীর উপস্থাপন ও আত্মপ্রকাশের ধারাবাহিকতা বিশ্লেষণ করা হবে। চন্দ্রাবতীর রামায়ণ, খনার বচন, রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধ, মহাশ্বেতা দেবীর গল্প, শাঁওলী মিত্রের নাটক, রিজিয়া রহমানের উপন্যাস এবং মল্লিকা সেনগুপ্তের কবিতা পাঠের মাধ্যমে নারীর অভিজ্ঞতা, প্রতিবাদ, বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সামাজিক রূপান্তরের চিত্র উন্মোচিত হবে। এই কোর্স শিক্ষার্থীদের নারীবাদী দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক সচেতনতা এবং সাহিত্যিক পাঠের বহুমাত্রিকতা অনুধাবনে সহায়তা করবে।

Course Code: BLL4202/0200-017-4201
Course Name:
অভিবাসী সাহিত্য: বাংলা ও বিশ্ব
Credit Hours:
3.00
Detailed Syllabus:

এই কোর্সে বাংলা ও বিশ্বপরিসরের অভিবাসী সাহিত্যের নির্বাচিত পাঠের মাধ্যমে প্রবাস, স্থানচ্যুতি, পরিচয়সংকট, স্মৃতি, শেকড় ও সংস্কৃতির দ্বৈততার অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়। অভিবাসী মানুষের জীবনসংগ্রাম, স্বপ্ন, বিচ্ছিন্নতা ও নতুন সমাজে অভিযোজনের প্রক্রিয়া কীভাবে সাহিত্যিক ভাষায় রূপ পেয়েছে, তা উপন্যাস, কবিতা, গল্প ও প্রবন্ধের বহুমাত্রিক পাঠের মাধ্যমে অনুধাবন করা হবে। মনিকা আলী, তাহমিমা আনাম, সালমান রুশদি, অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষ প্রমুখ বিশ্বখ্যাত লেখক এবং তসলিমা নাসরিন, দাউদ হায়দার, কায়সার হক, কেতকী কুশারি ডাইসনসহ বাংলা ভাষার অভিবাসী সাহিত্যিকদের রচনার আলোচনায় আন্তঃসাংস্কৃতিক বিনিময়, বৈশ্বিক নাগরিকত্ব ও মানবিক সহমর্মিতার প্রশ্ন পর্যালোচিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অভিবাসী সাহিত্যের বিষয়বৈচিত্র্য, ভাষাশৈলী ও তাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি অর্জন করবে।

Course Code: BLL4203/0200-017-4203
Course Name:
পান্ডুলিপি অধ্যয়ন
Credit Hours:
3.00
Detailed Syllabus:

পান্ডুলিপি পাঠ ও অধ্যয়ন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা জাতির ইতিহাস, সংস্কৃতি ও জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। হাতে লেখা এই প্রাচীন দলিলগুলো সাহিত্য, দর্শন, ধর্ম ও বিজ্ঞানসহ নানা বিষয়ের মূল্যবান উপাদান ধারণ করে। পাঠোদ্ধার ও বিশ্লেষণের মাধ্যমে পূর্বপুরুষদের চিন্তাধারা ও সমাজের বিবর্তন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন সম্ভব হয়। এই কোর্স শিক্ষার্থীদের পান্ডুলিপি সংরক্ষণ ও পাঠের কলাকৌশলের সঙ্গে পরিচিত করে, যা অতীতকে জানার এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণের পথ সুগম করে।

Pages