Course Catalogue

Course Code: BLL1202/0288-017-1202
Course Name:
চলচ্চিত্রে মিল-অমিল: কবিতা, গল্প, নাটক ও উপন্যাস
Credit Hours:
3.00
Detailed Syllabus:

এই কোর্সে শিক্ষার্থীরা শিখতে পারবে কীভাবে সাহিত্যিক মূলগ্রন্থ/টেক্সট (কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক, মহাকাব্য) থেকে চলচ্চিত্র রূপান্তরিত হয় এবং তারা টেক্সটের উপর কী প্রভাব ফেলে। কীভাবে রূপান্তরিত হয়ে নিজস্ব শিল্পমাধ্যম হয়ে ওঠে চলচ্চিত্র। সাহিত্যের সাথে অন্যান্য শিল্প মাধ্যম যেমন চিত্রকলা, আলোকচিত্র ও চলচ্চিত্র মাধ্যমগুলোর স্বতন্ত্র্য পাঠ ও তুলনামূলক পাঠ সাহিত্যের বোঝাপড়াকে এগিয়ে নিতে সহায়তা করবে।

Course Code: BLL1301/0200-017-1301
Course Name:
সাহিত্যের রূপতত্ত্ব: প্রাচ্য ও পাশ্চাত্য
Credit Hours:
3.00
Detailed Syllabus:

বাংলা ভাষা ও সাহিত্যের প্রকরণ সম্পর্কে মৌলিক ধারণা প্রদান এবং প্রাচ্য-পাশ্চাত্য সাহিত্যের রূপভেদ সম্পর্কে সচেতন করাই এই কোর্সের মূল লক্ষ্য। প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত সাহিত্যের বিবর্তন ও তথ্যপ্রযুক্তির বিকাশ সাহিত্যের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে। এ প্রেক্ষিতে “সাহিত্যের রূপতত্ত্ব : প্রাচ্য ও প্রতীচ্য” কোর্সটি বাংলা সাহিত্যের রূপ ও সৌন্দর্য বিশ্লেষণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে এর অবস্থান নির্ধারণে সহায়ক হবে। পাশাপাশি আদর্শ ও দেশপ্রেমিক জাতি গঠনে সাহিত্যিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Course Code: BLL1302/0200-017-1302
Course Name:
অনুবাদ সাহিত্য
Credit Hours:
3.00
Detailed Syllabus:

অনুবাদ সাহিত্য সংস্কৃতি ও জ্ঞানের সেতুবন্ধন তৈরি করে। বিভিন্ন ভাষার শ্রেষ্ঠ সাহিত্যকে সকলের কাছে সহজলভ্য করে। এটি বৈচিত্র্যকে সমৃদ্ধ করে, আন্তর্জাতিক বোঝাপড়া বাড়ায় এবং সাহিত্যের বিশ্বজনীনতা প্রতিষ্ঠা করে। শিক্ষার্থীদের জন্য এটি নতুন দৃষ্টিভঙ্গি ও সংবেদনশীলতা বিকাশের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে সহায়ক হয়ে উঠবে।

Course Code: BLL2101/0200-017-2101
Course Name:
কবিতা: চর্যা থেকে চণ্ডীমঙ্গল
Credit Hours:
3.00
Detailed Syllabus:

বাংলা সাহিত্যের আদি ও প্রাচীন যুগের ঋদ্ধ ঐতিহ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরাই এই কোর্সের মূল উদ্দেশ্য। চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণকীর্তন, মঙ্গলকাব্য, প্রণয়োপাখ্যান, গীতিকবিতা এবং চন্দ্রাবতীর রামায়ণসহ নির্বাচিত মধ্যযুগীয় কাব্যসমূহের পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগীয় রচনার রূপ, ভাষা ও ভাববিশ্ব সম্পর্কে গভীর ধারণা লাভ করবে।

Course Code: BLL2102/0031-017-2102
Course Name:
ভাষার উপস্থাপন ও লেখার প্রয়োগবিধি
Credit Hours:
3.00
Detailed Syllabus:

এই কোর্সে বাংলা ভাষার উদ্ভব, ঐতিহাসিক বিকাশ ও গঠনগত বৈশিষ্ট্য সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হবে। বাংলা ভাষার ক্রমবিবর্তনের পাশাপাশি বাংলা শব্দভাণ্ডার, উচ্চারণ ও বানানরীতির সঙ্গেও শিক্ষার্থীদের পরিচিত করা হবে। তাছাড়া ভাষার ব্যবহারিক প্রয়োগ হিসেবে প্রবন্ধ, নিবন্ধ, প্রতিবেদন, গ্রন্থসমালোচনা ও জীবনবৃত্তান্ত রচনার কৌশল শেখানো হবে। কোর্সটির মধ্যে অভিধান ও কোষগ্রন্থের ব্যবহার, সাইটেশন পদ্ধতি, ডিজিটাল লেখালিখি, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়ক ব্যবহার, এডিটিং ও প্রুফ রিডিংয়ের প্রাথমিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। বাংলা ভাষার কার্যকর, শুদ্ধ ও সৃজনশীল প্রয়োগে শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এই কোর্সের মূল লক্ষ্য।

Course Code: BLL2103/0200-017-2103
Course Name:
সাহিত্যের ইতিহাস: উপনিবেশ ও ঔপনিবেশিক উত্তরযুগ
Credit Hours:
3.00
Detailed Syllabus:

এই কোর্সে উপনিবেশিক শাসন ও ঔপনিবেশিক উত্তরযুগের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের আধুনিক বিকাশধারা বিশ্লেষণ করা হয়। ইংরেজ শাসনের সূচনা, নবজাগরণ, শ্রীরামপুর মিশন, ছাপাখানা, ফোর্ট উইলিয়াম কলেজ ও উনিশ শতকের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রভাবের মাধ্যমে আধুনিক বাংলা গদ্য ও সাহিত্যচর্চার ভিত্তি আলোচিত হবে। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরীর রচনার মাধ্যমে গদ্যের বিবর্তন এবং ঈশ্বরগুপ্ত থেকে নজরুল, কল্লোল ও কৃত্তিবাস গোষ্ঠী, হাংরি জেনারেশন প্রভৃতি ধারার মাধ্যমে আধুনিক কবিতার রূপান্তর পর্যালোচনা করা হবে। পাশাপাশি বঙ্গভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাহিত্যধারার স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমে ১৮০০ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলা সাহিত্যের ধারাবাহিকতা ও পরিবর্তনের একটি সম্যক ধারণা গড়ে তোলা হবে।

Course Code: BLL2201/0200-017-2201
Course Name:
উপন্যাস: ঔপনিবেশিক পর্যায়
Credit Hours:
3.00
Detailed Syllabus:

এই কোর্সে ঔপনিবেশিক সময়ে বাংলা উপন্যাসের উদ্ভব, বিকাশ ও শৈল্পিক রূপান্তর বিশ্লেষণ করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ধারা হিসেবে উপন্যাস কীভাবে সমাজবাস্তবতা, ব্যক্তিমানস ও জাতীয় চেতনার বহুমাত্রিক অভিব্যক্তি হয়ে উঠেছে, তা নির্বাচিত ঔপন্যাসিক ও গ্রন্থপাঠের মাধ্যমে অনুধাবন করা হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক ও রোমান্টিক উপন্যাসধারা থেকে রবীন্দ্রনাথের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, শরৎচন্দ্রের সামাজিক বাস্তবতা, নজরুলের বিদ্রোহী চেতনা এবং মানিক বন্দ্যোপাধ্যায় ও বিভূতিভূষণের জীবনঘনিষ্ঠ মানবিক দৃষ্টিভঙ্গি- এসবের সমন্বয়ে বাংলা উপন্যাসের বহুবিচিত্র রূপ পর্যালোচিত হবে। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি নির্ধারিত পাঠ্যের বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীরা উপন্যাসের প্রকরণ, ভাষা, চরিত্রায়ণ ও কাহিনিনির্মাণ সম্পর্কে সমালোচনামূলক ধারণা অর্জন করবে।

Course Code: BLL2202/0200-017-2202
Course Name:
ছোটগল্প: উপনিবেশ থেকে মুক্তিযুদ্ধ
Credit Hours:
3.00
Detailed Syllabus:

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা ছোটগল্পের রাজনৈতিক-সামাজিক বিবর্তন ও মুক্তিচেতনার শৈল্পিক অভিব্যক্তি বুঝতে পারবে। এটি উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম, জাতীয়তাবাদী জাগরণ এবং মুক্তিযুদ্ধের আদর্শকে গল্পের নান্দনিকতায় আবিষ্কার করার সুযোগ দেয়। ইতিহাসের গভীর পাঠের পাশাপাশি সাহিত্যের ভূমিকা ও শক্তিকে উপলব্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে।

Course Code: BLL2301/0213-017-2301
Course Name:
বাংলা নাটক
Credit Hours:
3.00
Detailed Syllabus:

নাটক কোর্সটি বাংলা সাহিত্যের বিবর্তন, সামাজিক প্রেক্ষাপট এবং নাট্যশৈলী বোঝার একটি অনন্য মাধ্যম। মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রথিতযশা নাট্যকারদের কালজয়ী সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীরা ট্র্যাজেডি, প্রহসন এবং সাংকেতিক নাটকের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে পারবে। দ্বিজেন্দ্রলাল রায় থেকে শুরু করে মুনীর চৌধুরী ও সৈয়দ ওয়ালীউল্লাহর আধুনিক নাট্যভাবনা শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও সৃজনশীল চিন্তাধারায় সমৃদ্ধ করবে। এটি শিক্ষার্থীদের নাটক পাঠের পাশাপাশি সমকালীন ও ঐতিহাসিক সমাজবাস্তবতা সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক হয়ে উঠবে।

Course Code: BLL2302/0200-017-2302
Course Name:
প্রবন্ধ: উদ্ভব ও বিকাশ
Credit Hours:
3.00
Detailed Syllabus:

বাংলা গদ্যের বিবর্তন ও বুদ্ধিবৃত্তিক চর্চার ঐতিহাসিক ধারা বুঝতে সহায়তা করবে। এটি শিক্ষার্থীদের সাহিত্য-সমাজ-দর্শনের সমন্বয়ে গদ্যশৈলীর শক্তিমত্তা ও প্রাসঙ্গিকতা বিশ্লেষণের দক্ষতা বাড়াবে। বাংলা প্রবন্ধ সাহিত্যের মাধ্যমে যুক্তিনিষ্ঠ চিন্তা ও সমাজবীক্ষণের সক্ষমতা গড়ে তুলবে।

Pages